Breaking News

শারীরিক প্রতিবন্ধী নবম শ্রেণীর এক ছাত্র করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকা সাহায্য করে নতুন নজির সৃষ্টি করলো……

0 99
PostBodyTop

করোনা মোকাবিলায় গোটা দেশ জুড়ে চলছে লকডাউন । লকডাউনে দিন যত বাড়ছে তত বাড়ছে সাধারণ মানুষের সমস্যা । এই সমস্যায় পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে এলাকার মানুষ কে চাল ডাল সাহায্য করতে দেখে নবম শ্রেণীর ছাত্রের মধ্যে ইচ্ছা হয় করোনা মোকাবিলায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর । সেই ইচ্ছা থেকেই টিটাগড় এ জি এম হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র শারীরিক প্রতিবন্ধী এম ডি মারুদ হোসেন পাঁচ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তসবিলে দান করেন । মঙ্গলবার সকালে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত চৌধুরীর হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেয় । তার বাবা জানান ছেলে শারীরিক প্রতিবন্ধী হলেও মানসিক দিক থেকে সাধারণ মানুষের মতোই । তাই এই বিপদের দিনে এই ভাবে এগিয়ে এসে নিজের থেকে আর্থিক সাহায্য করায় দারুণ খুশী । টিটাগড় পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী বলেন এম ডি মারুদ হোসেন যে মহান কাজ করলো সেই মহান কাজ দেখে বাকিরা এগিয়ে এলে বাংলার অসহায় মানুষের উপকার হবে । প্রতিবন্ধী এই ছাত্রের মহান উদ্দ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সকলেই ।

 

PostBodyBottom