


লকডাউনে মানবিক উদ্যোগ এক ব্যাবসায়ীর, লকডাউনের জেরে দুর্ভোগের শেষ নেই , তবে সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে এই লকডাউনের পথে হাটা ছাড়া কোনো উপায় ছিল না I কিন্তু এই লকডাউনের জেরে প্রিতিদিনের রোজগারে যাদের দিন চলে, তাদের অন্য জোগাড় এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তবে অনেকেই এই গরিব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে I
এমনি এক উদ্যোগ নিয়েছেন সোদপুর এলাকার এক ব্যাবসায়ী রতন চক্রবর্তী মহাশয়, তিনি প্রতিদিন প্রায় কয়েকশো গরিব মানুষের হাতে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় খাদ্য তুলে দেন I ইতিমধ্যে বিলকান্দা ,সোদপুর এলাকার বেকার হওয়া পরিবারগুলির হাতে পৌঁছে যাচ্ছে খাবার, তার এই মানবিক উদ্যোগ হাসি ফুটিয়েছেন এই গরিব মানুষগুলোর মুখে I
