


লকডাউন না মেনে বিনা কারণে বাইরে বের হলে, মুখে মাস্ক না থাকলে আমায় আসতে হবে তোমায় নিয়ে যেতে । যমরাজ সেজে এভাবেই লকডাউন নিয়ে সাধারণ মানুষ কে সচেতন করলো এক বহুরূপী ।
বরাহনগর বনহুগলী যুবক সংঘের উদ্যোগে লকডাউন নিয়ে বরাহনগরের সাধারণ মানুষ কে সচেতন করার এই অভিনব উদ্দ্যোগ নেওয়া হয়েছে। লকডাউন নিয়ে প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তায় নেমে মানুষ কে সচেতন করছে ।
তবুও সচেতন নয় এ রাজ্যের এক শ্রেণীর মানুষ । সেই সব মানুষদের মৃত্যু ভয় দেখাতে যমরাজ সাজিয়ে সচেতনতার প্রচারে নামতে বাধ্য হয়েছে বরাহনগর বনহুগলী যুবক সংঘ । সংগঠনের সম্পাদক শঙ্কর রাউত বলেন লকডাউন শুরু থেকে এখনও পর্যন্ত আট হাজার পরিবার কে খাদ্য সামগ্রী দিয়েছি । মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে এক লক্ষ এক হাজার টাকা অনুদান করেছি । কিন্তু মানুষ যেভাবে লকডাউন না মেনে রাস্তায় বের হচ্ছেন তাদের সচেতন করতেই এই উদ্যোগ । একমাত্র মানুষ মৃত্যুকে ভয় পায় তাই যমরাজ দিয়ে এই সচেতনতার প্রচার । যমরাজ ভিড় দেখলে রাস্তায় নেমে গদা হাতে তাড়া করছেন । কারোর মাথায় গদা দিয়ে মারছেন আবার কাউকে সচেতন করে মাস্ক দিচ্ছেন । এই অভিনব সচেতনার প্রচার বরাহনগরের মানুষ কে কতটা সচেতন করে তাই এখন দেখার ।
