


উত্তর চব্বিশ পরগণার নিমতা থানার অন্তর্গত উত্তর দমদম পৌর সভার একুশ নম্বর ওযার্ডের শ্রীপল্লী এলাকায় প্রতিমা দাসের রেশন দোকানে যায় ঐ ওয়ার্ডের কাউন্সিলার অঞ্জু মিশ্র এবং তার দলবল । সে ঐ রেশন দোকানের মালিক প্রতিমা দাসের কাছে গিয়ে কুড়ি বস্তা চাল ডাল ও আলু চায়, এবং না দিলে দেখে নেবার হুমকি দেন তিনি । গত সোমবার ৩০ শে এপ্রিল প্রতিমা দাসের রেশন দোকানে গিয়ে চাল ডাল আলু চান কাউন্সিলার অঞ্জু দাস ও তার দলবল। তারপর ঐ দিন দুপুরে দোকানের মালিক সত্তর বছরের প্রতিম দাস কে জোড় করে দোকান খুলিয়ে ভ্যানে করে দশ বস্তা চাল নিয়ে যায় ।
প্রতিমা দেবীর ছেলে কাজল দাস অভিযোগ করেন কাউন্সিলার অঞ্জু মিশ্র তাকে হুমকি দিয়ে শাসিয়ে যান । তবে তিনি ভয় না পেয়ে পুরো ঘটনাটি রেশন ডিলার অ্যাসোসিয়েশানের রাজ্য সভাপতি বিশ্বম্বর মজুমদার কে জানান । তিনি বিষয়টি খাদ্য মন্ত্রীকে জানান, এরপর খাদ্য মন্ত্রী পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দেন পুলিশ প্রশাসন কে । মন্ত্রীর নির্দেশে তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ । তবে কাউন্সিলার অঞ্জু মিশ্র ও উত্তর দমদম পৌর সভার পৌর প্রধান সুবোধ চক্রবর্ত্তী বিষয় টি অস্বীকার করেন । তবে স্থানীয় তৃণমূল সভাপতি বিধান বিশ্বাস বলেন আমাদের দলের কেউ এর সাথে যুক্ত আছে বলে বিশ্বাস করিনা তবে এই ধরণের একটা অভিযোগ এসেছে বিষয়টি খতিরে দেখা হচ্ছে । পরে অবশ্য পৌর প্রধান ও দলের কাউন্সিলারের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা স্বীকার করেছেন । লকডাউনের সময় অন্য নেতাদের মতো দরিদ্র মানুষ কে খাদ্য সামগ্রী দিতে গিয়ে অঞ্জু মিশ্র জড়িয়ে পড়েছেন বলে মনে করছেন অনেকেই ।
