Breaking News

পানিহাটি ১৯ নম্বর ওয়ার্ডে সারদাপল্লি, রামকৃষ্ণপল্লি সহ বিভিন্ন এলাকায় স্যানেটাইজিং ব্যাবস্থা……

0 84
PostBodyTop

থালা, কাসর ঘন্টা বাজানো মানি না, আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ জ্বালানো তে বিশ্বাসী নই। বিশ্বাস করি বিপদের দিনে মানুষের পাশে থেকে লড়াইতে, করোনা সংক্রমণ প্রতিরোধ করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়, তার দলের কর্মীদের তিনি করোনা সংক্রমণ রুখতে বাড়ে বাড়ে রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন I আর তার নির্দেশকে মাথায় নিয়ে পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা এলাকায় যাতে করোনা সংক্রমণ না ছড়ায় সেই কারণে এলাকা স্যানেটাইজিং ব্যাবস্থা করে I এদিন তারা সোদপুরের সারদাপল্লি , রামকৃষ্ণ পল্লি সহ আশেপাশের এলাকায় জীবাণুনাশক প্রয়োগ করেন, পাশাপাশি এলাকার প্রায় কয়েকশো দুস্থ মানুষের মানুষের পাশে লকডাউনের প্রথম দিন থেকে তাদের কিছু খাবারের ব্যবস্থা করে দিয়েছেন I তবে উদ্যোক্তাদের আশা আগামী যেকদিন এই লকডাউন চলবে তারা এইসব দুস্থ মানুষদের পাশে থাকবেন I

PostBodyBottom