Breaking News

ব্যারাকপুর সোশ্যাল ওয়ার্ক গ্রুপের তরফ থেকে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালের চিকিৎসকদের সংবর্ধনা……

0 114
PostBodyTop

করোনা সঙ্গে যুদ্ধে লড়াই করা সৈনিকদের সংবর্ধনা দিল বারাকপুর সোস্যাল ওর্য়াক গ্রুপ । লকডাউনের জেরে গোটা দেশের মানুষ গৃহবন্দী তখন নিজের জীবন বিপন্ন করে নিজের পরিবারের কথা ভুলে দিন রাত এক করে যারা হসপিটালে রোগীদের সেবা করে যাচ্ছেন সেই সব ডাক্তার নার্স মেডিকেল স্টাফ থেকে শুরু করে চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত তাদের কে সংবর্ধনা জানায় এই স্বেচ্ছাসেবী সংগঠন । নিউজ বঙ্গ টাইমের পক্ষ থেকে চিকিৎসা পরিষেবা ও জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত তাদের বারবার কুর্নিস জানানো হচ্ছে। এবার আমাদের দেখানো পথেই হাঁটলো এই স্বেচ্ছাসেবী সংগঠন । করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন দেশজুড়ে চলছে লকডাউন সেই লোক ডাউনের সময় যারা সমাজের প্রতিটি মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এবং সুস্থ রাখতে কাজ করে চলেছেন অর্থাৎ স্বাস্থ্যপরিসেবা সঙ্গে যুক্ত মানুষেরা তাদেরকে আজ সম্বর্ধনা জানানো হলো ব্যারাকপুর সোশ্যাল ওয়ার্ক গ্রুপের তরফ থেকে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্স ফার্মাসিস্ট ব্লাড ব্যাংকের কর্মী গেটম্যান থেকে শুরু করে সকলকে গোলাপ ফুল দিয়ে তাদের কাজের জন্য কুর্নিশ জানানো হয় সংগঠনের তরফ থেকে । এই ধরণের সংবর্ধনা পেয়ে খুশী ডাক্তার নার্স থেকে হসপিটালে পরিষেবার যুক্ত সকলেই ।

PostBodyBottom