

করোনা যুদ্ধে জয়ী হতে দেশজুড়ে চলছে লকডাউন । আর এই লকডাউনে চরম অসুবিধায় পড়েছেন দিন আনা খেটে খাওয়া মানুষেরা । এবার তাদের পাশে এসে দাঁড়ালেন এক গৃহবধু । সোদপুর ঈশ্বর চ্যাটার্জী রোডের বাসিন্দা সোমা দাস । একদিকে নিজে হাতে সংসারের সব দায়িত্ব পালন করছেন । সংসারের রান্না থেকে বাসন মাজা সব দায়িত্ব পালন করে সময় বার করে আবার সমাজ সেবাও করছেন ।
তিনি জীবনে রাজনীতি করাতো দূরের কথা এর আগে সেইভাবে কোনোদিন ঘড়ের বাইরে বের হননি । শুধু মাত্র এই সময় মানুষের বিপদে কথা চিন্তা করে বাড়ির বাইরে পা রেখেছেন । ব্যবসায়ী স্বামী কে দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে আনিয়ে নিজে হাতে প্যাকেট করে সেই সব জিনিষ প্রতিদিন তুলে দিচ্ছেন এলাকার দরিদ্র অসহায় মানুষ গুলির হাতে ।
শুধু নিত্য প্রয়োজনীয় জিনিষ চাল ডাল আল পেঁয়াজ তেল সাবান বিস্কুট মশলা নয় তাদের সাথে কথা বলে জানতে পেরেছেন তাদের অনেকে বাচ্চার দুধ রান্না করার জন্য কেরোসিন তেল বা ঘড়ে অসুস্থ মানুষদের জন্য ঔষধ কেনার পয়সা নেই । তাই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দেবার পাশাপাশি দুশো করে টাকাও দেন দুধ কেরোসিন তেল ঔষধ কেনার জন্য । এছাড়া ও এই সব মানুষদের খাবারের জন্য প্রতিদিন যেতে হচ্ছে এখানে ওখানে তাই তাদের যাতে কোনোও বিপদ না আসে তারজন্য মাকস্ ও দেন তিনি । এই রকম একজন গৃহবধুর এই ধরনের প্রচেষ্টা কে সাধুবাদ জানিয়েছেন সকলেই ।
