

করোনা ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন । কিন্তু এখনো ও বহু মানুষ মানছে না লকডাউন । বা বুঝতে পারছে না এই লকডাউনের গুরুত্ব । তাই সেই সব মানুষদের সচেতন করতে গান গেয়ে বারাকপুর শিল্পাঞ্চলে লকডাউনের প্রচার করলেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ । বারাকপুর পুলিশ কমিশনাররেটের খড়দহ থানা এলাকায় বি টি রোভের উপর গোদরেজ প্রকৃতি আবাসনে গান গেয়ে লকডাউন নিয়ে মানুষ কে সচেতন করার চেষ্টা করেন ।
লকডাউনের শুরুতে কড়া পদক্ষেপ নিয়েছিলো পুলিশ প্রশাসন । অকারণে লকডাউন না মেনে বাইরে বেড়ানো মানুষ কে লাঠি পেটা করতে দেখা গিয়েছিলো পুলিশ কর্মীদের । রাজ্যের মানুষ পুলিশের এই ভূমিকার প্রশাংসা ও করেছিলো । কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধে লাঠি ছেড়ে মানবিক হতে হয় পুলিশ কে । আর এই মানবিকতা থেকেই পুলিশ লাঠি ছেড়ে গান ধরে । গানের মধ্যে দিয়ে লকডাউনে ঘড়ে থাকার প্রয়োজনীয়তা মানুষ কে বোঝাতে চেষ্টা করেন । তারই অঙ্গ হিসাবে শনিবার সোদপুর গোদরেজ প্রকৃতি আবাসনে গান গেয়ে রাজ্য পুলিশ কে আবাসনের মানুষ কে সচেতন করতে দেখা গেলো ।
রাজ্য পুলিশের কমান্ডডেন্ট আই পি এস দেবাশীষ দে বলেন বর্তমানে রাজ্যের ৯০ শতাংশ মানুষ সচেতন তাঁরা লকডাউনের সব নিয়ম মানছেন । শুধু যারা এখনো করোনা মোকাবিলায় লকডাউনের গুরুত্ব বুঝতে পারছেন না তাদের সচেতনার জন্য রাজ্য পুলিশের এই উদ্দ্যোগ । পুলিশের এই উদ্দ্যোগে পুলিশের গানের তালে তালে তালি বাজানোর পাশাপাশি এই উদ্দ্যোগ কে সাধুবাদ ও জানিয়েছেন আবাসনের আট থেকে আশি সকলেই ।
