Breaking News

লকডাউনে নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি, জীবনদায়ী ঔষধ বিতরণ করতে এগিয়ে এলো রামকৃষ্ণ সেবা সমিতি……

0 88
PostBodyTop

লকডাউনের সময় জীবনদায়ী ঔষধ দান করতে এগিয়ে এলো রামকৃষ্ণ সেবা সমিতি । লকডাউনের সময় সমাজে পিছিয়ে পড়া ও দরিদ্র অসহায় মানুষদের দুঃখ কষ্ট দূর করতে তাদের পাশে দাঁড়িয়েছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন বাম ডান সব রাজনৈতিক নেতা নেত্রী এবং ব্যবসায়ীরা । সকলে তাদের হাতে তুলে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় সামগ্রিক । কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি লকডাউনের সময় এই মানুষের আরও একটা সমস্যা হলো জীবনদায়ী ঔষধ । তাই এবার লকডাউন পরিস্থিতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যশষ্যের পাশাপাশি বিনামূল্যে জীবনদায়ী ঔষধ দান করতে এগিয়ে এলেন উত্তর ২৪ পরগণার, ভাটপাড়া পুরসভার অন্তর্গত মাদরাল পোষ্ট অফিস এলাকার রামকৃষ্ণ সেবা সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন । সপ্তাহে ২ দিন চাল,ডাল, আলু, মাস্ক, সেনিটাইজার ও ঔষধ বিতরণ করার পর I

শনিবার সকাল থেকে দ্বিতীয় বার বিতরণের কাজ শুরু করেছেন তারা । এবার তারা জীবনদায়ী ঔষধ বিতরণ শুরু করেছেন । এই সংস্থার সদস্য রামকৃষ্ণ পাঁজা বলেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি যারা ঔষধ কেনার সামর্থ্য নেই তারা যথাযথ প্রেস্ক্রিপশন আমাদের সংস্থার অফিসে জমা দিলে তাদের আমরা বিনামূল্যে ঔষধ বিতরন করছি এবং যতোদিন লকডাউন চলবে ততোদিন একইভাবে বিতরণ করবো । রামকৃষ্ণ সেবা সমিতির এই উদ্দ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন অনেকেই ।

PostBodyBottom