Breaking News

নিমতায় গুলিবিদ্ধ যুবক, গ্রেফতার ছয়……

0 215
PostBodyTop

নিমতা ফের গুলি চালানোর ঘটনা । এবার নিমতার পাঠানপুর দাসনগরে তৃণমূল কর্মী তথা গানশাল ফ্যাক্টরির অস্থায়ী কর্মচারীকে লক্ষ্য করে গুলি । সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ তৃণমূল কর্মী তথা গানশাল ফ্যাক্টরির কর্মচারী তন্ময় দাস ওরফে লাল্টুকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারাই এক বন্ধু বলে পুলিশ সূত্রে খবর । এই ঘটনায় পুলিশ লাল্টুর ছয় বন্ধুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে । একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ । জানা গিয়েছে, লাল্টুর মুখে গুলি লেগেছে । বর্তমানে লাল্টু আশঙ্খাজনক অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে । মঙ্গলবার লাল্টুর মা জানায়, গতকাল শ্বশুড়বাড়ি থেকে ফিরছিল লাল্টু । সেই সময় দাসনগর মোড়ে এই ঘটনা ঘটে । এই ঘটনার পর লকডাউনের মধ্যেও নিমতা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র নিয়ে ন্যাড়া চারা করার সময় হঠাৎই গুলি ছিটকে যায় । সেটি লাল্টুর মুখে গিয়ে লাগে । সেই সময় লাল্টু সহ ঘটনাস্থলে সাত জন ছিল । ঘটনায় জড়িত ছয় জনকেই গ্রেফতার করা হয়েছে । জানা গিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী বাবাইকেও গ্রেফতার করেছে পুলিশ ।

 

PostBodyBottom