
আবার করোনার থাবা শিল্পাঞ্চলে। বরাহনগরের পর এবার বেলঘড়িয়া । গোটা বিশ্বের সাথে পাল্লা দিয়ে ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গোটা দেশে যেমন করোনা আক্রান্তের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে তখন বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৭ ছুঁয়েছে । ইতি মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে তিন জনের । বাংলা জুড়ে লকডাউন চলার মাঝে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে । বরাহনগরের পর এবার করোনা থাবা বসালো বেলঘড়িয়ায় । বেলঘড়িয়া রথতলার বাসিন্দা ৫৭ বছরের ফুড ব্যবসায়ীর শরীরে মিলেছে করোনা ভাইরাস । ফুভ ব্যবসায়ী বেলঘড়িয়ার জেনিথ হসপিটালে চিকিৎসাধীন ।
ঐ ব্যক্তি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন এবং জেনিথ হসপিটালেই তার ডায়ালিসিস চলছিলো । হঠাৎ তার ২৩শে মার্চ থেকে জ্বর শুরু হয় । তিনদিন পরও জ্বর না কমায় ২৬ তারিখ তিনি জেনিথে ভর্তি হন, এবং তাকে স্পেশাল আইসোলেটেট ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু হয় । গতকাল তার লালা পাঠানো হয় বেলেঘাটা নাইসেডে । তারপর ঐ ব্যবসায়ীর রির্পোটে জানা যায় সে করোনা ভাইরাসে আক্রান্ত । তবে জানা গেছে এই ব্যবসায়ী দেশের বাইরে তো দূরের কথা তিনি বেলঘড়িয়ার বাইরে যাননি । তাহলে কি করে তার শরীরে এই ভাইরাস এলো তা ক্ষতিয়ে দেখছেন চিকিৎসকরা । হসপিটালের পক্ষ থেকে পুরো বিষয় টি জানানো হয়েছে স্বাস্থ্য দফতর কে । তাদের পরিবারের সদস্যদের হোম করেন্টাইনে থাকতে বলেছেন চিকিৎসকরা । তবে নতুন করে এই আতঙ্কের মাঝেও আশার আলো হলো রাজ্যে সুস্থ সয়ে বাড়ি ফিরেছেন প্রথম করোনায় আক্রান্ত আমালা পুত্র সহ তিনজন ।
