Breaking News

লকডাউনে চরম সমস্যার সন্মুখীন হয়েছেন দিন আনা খেটে খাওয়া মানুষেরা, অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সোদপুরের ব্যবসায়ী কমল দাস……

0 94
PostBodyTop

রাজনৈতিক নেতা নেত্রী বিভিন্ন সমাজসেবী সংগঠনের পাশাপাশি দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সোদপুরের এক ব্যবসায়ী । করোনা মোকাবিলায় গোটা দেশের সাথে বাংলাতে ও চলেছে লকডাউন। এই লকডাউনে চরম সমস্যার সন্মুখীন হয়েছেন দিন আনা খেটে খাওয়া মানুষেরা। এবার তাদের পাশে দাঁড়ালেন সোদপুরের ব্যবসায়ী কমল দাস। তিনি মঙ্গলবার সকালে খড়দহ থানার সামনে খড়দহ পুলিশ কে সাথে নিয়ে সরকারী নিয়ম মেনে সকলের সাথে সম দুরত্ব বজায় রেখে তাদের হাতে নিত্য প্রয়োজনীয় বারোটি সামগ্রী তুলে দেন।

চাল ডাল আলু পেঁয়াজ আটা বিস্কুট সাবান তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিষ। খড়দহ থানা এলাকার চারশোর দরিদ্র মানুষের হাতে এই নিত্য প্রয়োজনীয় জিনিষ গুলি তুলে দিয়ে ব্যবসায়ী কমল দাস জানান আমি যতদিন ভাত ডাল খেতে পারবো ততদিন এই মানুষ গুলিকে খাবার দিয়ে ও নিত্য প্রয়োজনীয় জিনিষ তুলে দিয়ে যাবো। দরিদ্র মানুষেরা নেতা নেত্রী ও সমাজসেবী সংগঠনের কাছ থেকে চাল আলু সাহায্য পেলেও এই ভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস হাতে পেয়ে খুশী দরিদ্র মানুষেরা ।

PostBodyBottom