লকডাউনের ফলে চরম ক্ষতির মুখে, দুধ ব্যবসায়ীদের কথা ভেবে মঙ্গলবার থেকে চার ঘন্টা করে মিষ্টির দোকান খোলার অনুমতি মুখ্যমন্ত্রীর……


মুখ্যমন্ত্রীর অনুমতিতে মঙ্গলবার থেকে চার ঘন্টার জন্য প্রতিদিন খুলবে মিষ্টির দোকান । লকডাউনের ফলে চরম ক্ষতির মুখে পড়েছিলেন দুধ ব্যবসায়ীরা তাদের কথা চিন্তা করে মঙ্গলবার থেকে চার ঘন্টা করে মিষ্টির দোকান খোলার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী । সেই অনুমতি পেয়ে মঙ্গলবার থেকে মিষ্টির দোকান খুলতে শুরু করেছে রাজ্যে। সরকারের নির্দেশ অনুযায়ী ৪ ঘন্টা মিষ্টির দোকান খোলা শুরু হয়েছে । সব মিষ্টির দোকানের পাশাপাশি খুলেছে সোদপুরের শিবানী সুইটস্ ও । দোকান খোলার পর
সোদপুরের শিবানী সুইটসের কর্নধার কমল দাস বললেন মানুষ লক ডাউনে ঘড়বন্দী, মনে আতঙ্ক । তারমধ্যে বাঙালির শেষ পাতে মিষ্টি একটি উপাদেয় । যদি একটু স্বাদ বদল হয় । তার থেকেও বড় সমস্যা হলো মিষ্টির দোকান বন্ধ থাকার কারণে লিটার লিটার দুধ নষ্ট হচ্ছিল । এরফলে চরম ক্ষতির মুখে পড়ছিলেন দুধ ব্যবসায়ীরা । এই মিষ্টির দোকান চারঘন্টা খোলা থাকার ফলে দূধ ব্যবসায়ী ও দৈনিক মজুরী পাওয়া শ্রমিকদের কিছু উপকার হবে । পাশাপাশি মিষ্টির দোকান খোলায় খুশী মিষ্টি প্রিয় বাঙালিরা ।
