Breaking News

রাজ্য সরকারের নির্দেশ মতো দশ শয্যার করেনটাইন সেন্টার তৈরী করেন বারাকপুরের পৌরপ্রধান……

0 100
PostBodyTop

তৈরী হলো বারাকপুরে করেনটাইন সেন্টার । রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে করেনটাইন সেন্টার তৈরী করার । সেই নির্দেশ মতো মহকুমা শাষক পৌরপ্রধান কে করেনটাইন তৈরী করার নির্দেশ দেন, মহকুমা শাষকের নির্দেশ পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে দশ শয্যার করেনটাইন সেন্টার তৈরী করেন বারাকপুরের পৌর প্রধান উত্তম দাস । বি টি রোডের উপর অমৃত আশ্রম বিয়ে বাড়িতে দশ শয্যার এই করেনটাইন সেন্টার শনিবার পরিদর্শন করেন বারাকপুরের মহকুমা শাষক আবদুল কালাম আজাদ, বি এন বোস মহকুমা হসপিটালের সুপার ডাঃ সুদীপ্ত ভট্ট্যাচার্য্য, পৌর প্রধান উত্তম দাস সকল পৌর প্রতিনিধি, আই এম এর টিটাগড় শাখার চিকিৎসক, টিটাগড় থানার ওসি সহ বিশিষ্ট ব্যক্তিরা । পৌরপ্রধান উত্তম দাস বলেন করেনটাইন সেন্টার চালু হলেও ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই করেনটাইন সেন্টার যেনো শূণ্য থাকে । মহকুমা শাষক বলেন বারাকপুর মহকুমার প্রতিটি পৌরসভা দুটি ব্লক ও একটি ক্যন্টনমেন্ট এলাকা আছে প্রতিটি জায়গায় করেনটাইন সেন্টার তৈরী হচ্ছে । বারাকপুরে ৪৮ ঘন্টার মধ্যে করেনটাইন সেন্টার তৈরী হওয়ায় তিনি পুরপ্রধানের প্রশাংসা করেন ।

PostBodyBottom