

করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে জেতার জন্য গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের সময় বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেড়োতে নিষেধ করছেন প্রধান মন্ত্রী মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট জনেরা। সমস্ত সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে ঘড়ে থাকার জন্য। কিন্তু এখনো বহু মানুষ সেইসব অনুরোধে কর্ণপাত না করে লকডাউন আইন কে বুড়ো আঙুল দেখিয়ে অকারণে বুক ফুলিয়ে বাইরে ঘুড়ে বেড়াচ্ছেন। এবার এলাকার মানুষের অযথা ঘুড়ে বেড়ানো বন্ধ করতে উদ্দ্যোগী হলো পাড়ার যুবকরা। শুধু এলাকার মনুষ নয় যাতে বাইরের কোনও মানুষও এলাকায় না ঢুকতে পারে তার জন্য গোটা এলাকা বাঁশের ব্যারিকেড করে পালা করে পাহাড়া দেওয়ার কাজ শুরু করলো খড়দহ বিধানসভার সোদপুর শতদল পল্লীর যুবকরা।
তারা ২৪ ঘন্টা পালা করে করে দুজন করে যুবক পাহাড়া দিচ্ছেন। এলাকায় বাইরে লোক দেখলেই তাদের পরিচয় পত্র দেখতে চাইছেন এবং কেনো এসেছেন তার প্রয়োজনীয়তা জানতে চাইছেন অপর দিকে এলাকার মানুষ অপ্রয়োজনে বারবার বাড়ির বাইরে না বেড়োয় এবং রোজ যাতে বাজারের নাম করে বেড়িয়ে অযথা বাজারে ভিড় না করে সেদিকেও নজর রাখছেন। এলাকার যুবকদের এই প্রচেষ্টার প্রশাংসা করেছেন সমাজের সর্বস্তরের মানুষ।
