শুভ নববর্ষ ১৪৩২, নববর্ষের দিন সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো

শুভ নববর্ষ ১৪৩২, নিউজ বজ্ঞ টাইমের সকল দর্শককে জানাই নববর্ষের শুভেচ্ছা।
নববর্ষের দিন সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো, ভোর ৫টা থেকে মন্দিরে সিংহ দুয়ার খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য।
অন্যান্য দিনের মতন আজকেও মায়ের মন্দিরে হবে নিত্য পুজো।ব্যবসা-বাণিজ্যের নতুন বছরের খাতা পুজো করেন ব্যবসায়ীরা, লক্ষ্মী গণেশ সহযোগে পুজো দেন দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে। বছরের প্রথম দিন শুধু নয় সারা বছর পরিবার এবং পরিজনের মঙ্গল কামনাই করলেন দক্ষিণেশ্বর মন্দিরে আসা ভক্ত গনেরা, পাশাপাশি পরিবারসহ সকলের মঙ্গল কামনা করলেন তারা।
