


গোটা উত্তর চব্বিশ পরগনা জেলাকে রেড জোন ঘোষণা করেছে রাজ্য সরকার। বরাহনগর পৌরসভার কয়েকটি ওয়ার্ড ও এই রেড জোনের তালিকায় রয়েছে। বরাহনগর কে রেড জোন থেকে গ্রীন জোন করতে কোমড় বেঁধে নেমেছেন ঐ এলাকার জন প্রতিনিধিরা। পৌর প্রতিনিধি পুলিশ প্রশাসন ও পৌর আধিকারিকদের তৎপরতা এবং এলাকার মানুষের সচেতনার কারণে ১১ ও ২৮ নম্বর ওয়ার্ড কে গ্রীন জোন ঘোষনা করেছে প্রশাসন ।
তবুও করোনা লড়াই কে হাল্কা ভাবে নিতে নারাজ বরাহনগরের জনপ্রতিনিধিরা। তাই নিজের এলাকা কে করোনা মুক্ত রাখতে এলাকার প্রতিটি মানুষের তাপমাত্রা পরীক্ষা করলেন বরাহনগরের পৌরপিতা রামকৃষ্ণ পাল। দুজন চিকিৎসককে সাথে নিয়ে থার্মো স্ক্যানার দিয়ে এলাকার মানুষের তাপমাত্রা পরীক্ষা করেন। রামকৃষ্ণ পাল বলেন লকডাউনের প্রথম দিন থেকে এলাকার প্রায় তিনশো দরিদ্র পরিবারের হাতে প্রতিদিন খাবার তুলে দিচ্ছি। এর পাশাপাশি বরাহনগরে যাতে নতুন করে রেড জোন নাহয়। কেউ যাতে নতুন করে করোনায় আক্রান্ত না হয় তারজন্য করোনার প্রথম যে সিমটম সেটা পরীক্ষা করার জন্যই এই ব্যবস্থা। এলাকার জনপ্রতিনিধির এই ব্যবস্থায় খুশি সকলেই।
