বাঙ্গালী ব্যবসায়ীরা খাতা পুজো করতে ভিড় জমান দক্ষিণেশ্বরে, কিন্তু করোণা ভাইরাসের দাপটে এবছর দক্ষিণেশ্বরের মন্দির আজ জনশূন্য……



ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের স্মৃতিবিজড়িত দক্ষিণেশ্বরের মন্দির স্থাপিত হয়েছিল 1855 সালে । দীর্ঘ সময় ধরেই বাংলা বছরের প্রথম দিনে বাঙ্গালী ব্যবসায়ীরা খাতা পুজো করতে ভিড় জমান দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির । মায়ের কৃপায় সারা বছর সুষ্ঠু ও স্বাভাবিক ভাবে ব্যবসা করার মনস্কামনা জানায়ন ভবতারিণী কাছে । কিন্তু করোণা ভাইরাসের দাপটে এবছর দক্ষিণেশ্বরের মন্দির আজ জনশূন্য ধু ধু করছে মন্দির চত্বর । হাতে গোনা দুই একজন আসলেও ঢুকতে পারল না মন্দির চত্বরে, ফলে মন্দিরের গেট এই ফুলের মালা ঝুলিয়ে দিয়ে তাদের প্রার্থনা জানালেন ভবতারিনীর কাছে ।
