
করোনা মোকাবিলায় গোটা দেশজুড়ে চলছে লকডাউন আর এই লকডাউন এর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কখনো সাধারণ মানুষের পাশে আবার কখনো পুলিশ প্রশাসনের পাশে দেখা গেছে সোদপুরের ব্যবসায়ী কমল দাস মহাশয়কে I এবার এক অন্য ভূমিকায় দেখা গেল ব্যবসায়ী কমল দাস মহাশয়কে, সোদপুর প্রজাতন্ত্র পল্লীর গোবিন্দ পাল জামাইয়ের অকাল প্রয়াণে বহরমপুর থেকে আসেন জামাইয়ের শ্বশুর বাড়ি অর্থাৎ মেয়ের বাপের বাড়ির লোকজন I লকডাউন এর মধ্যে আটকে যান তারা বাড়ি ফিরতে পারছিলেন না কেউই,
এর পাশাপাশি সোদপুর প্রজাতন্ত্র পল্লীর ক্যান্সার আক্রান্ত অঞ্জন সাহা নামে এক যুবক বহরমপুর এ মেলা করতে গিয়ে আটকে যায় লকডাউন এর মধ্যে, এই খবর পাওয়া মাত্রই সোদপুরের ব্যবসায়ী কমল দাস এগিয়ে আসলেন তাদের পাশে I সরকারি নিয়ম মেনে লোকাল থানার পারমিশন নিয়ে কমল দাস লকডাউন এ আটকে পড়া ওই ফ্যামিলির মোট পাঁচ জনকে নিয়ে পৌঁছে দিয়ে আসলেন তাদের বহরমপুরের বাড়িতে এবং অপর দিকে সোদপুর প্রজাতন্ত্র পল্লীর অর্থাৎ পাড়ার ছেলে ক্যান্সার আক্রান্ত অঞ্জন সাহাকে বহরমপুর থেকে তার সোদপুরে বাড়িতে পৌঁছে দিলেন তার মা-বাবার কাছে I বাড়ি পৌঁছে খুশি যেমন বহরমপুরের পরিবার, ঠিক তেমনি ছেলেকে কাছে পেয়ে খুশি সোদপুর প্রজাতন্ত্র পল্লীর অঞ্জন সাহার পরিবার I কমল বাবুর এই ধরনের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ I
