
করোনার জেরে বন্ধ একাধিক চিকিৎসকের চেম্বার এর জন্য সমস্যায় পড়ছেন সাধারণ রোগীরা । এই সমস্যা সমাধানের জন্য বারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস, আই এম এ এর টিটাগড় শাখার চিকিৎসক, বি এন বোস হসপিটালের সুপারের উপস্থিতে বারাকপুর পৌরসভায় বৈঠক করেন । সেখানে এই সাধারণ মানুষের এই সমস্যার কথা তুলে ধরেন পৌর প্রধান ।
তারপর চিকিৎসকরা আলোচনা করে চল্লিশ জন চিকিৎসকের নাম ফোন নাম্বার প্রকাশ করেন । এই চল্লিশ জন চিকিৎসক কে ফোন করে চিকিৎসা করাতে পারবেন বারাকপুরের সাধারণ মানুষেরা । দীর্ঘদিন ধরে করোনার জন্য চিকিৎসকদের চেম্বার বন্ধ থাকায় সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষেরা । শনিবারের বৈঠকের পর সেই সমস্যা দূর হয় । বৈঠক শেষে পৌরপ্রধান উত্তম দাস বলেন জ্বর ছাড়া অন্য সাধারন যেকোনো সমস্যা নিয়ে এই চিকিৎসকদের কাছে চিকিৎসা করাতে যেতে পারবেন । এমন কি ফোন করেও চিকিৎসকের সাথে সমস্যা নিয়ে কথা বলতে পারবেন কিন্তু জ্বর হলে তাকে সরাসরি যেতে হবে বি এন বোস মহকুমা হসপিটালে । সেখানে জ্বরের রোগীদের যে আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সেখানে চিকিৎসা করাতে হবে । বাকি অন্য রোগীরা যাবেন এই চল্লিশ জন চিকিৎসকের কাছে । এই বৈঠকের পর বারাকপুরের মানুষের চিকিৎসা করানো নিয়ে আর কোনোও সমস্যা থাকবে না বলে মনে করছেন চিকিৎসক থেকে পুরপ্রধান সকলে ।
