

করোনার মোকাবেলায় পথে নেমেছে পুলিশ, নেমেছে ডাক্তার, প্রশাসন, রাজনৈতিক নেতাও কেউ গান গেয়ে ঘরে থাকার অনুরোধ করছে । কখনও পুলিশ অবাধ্যদের ঘরে ফেরাতে কখনো লাঠি পেটাও করছে তাতেও মানুষের গৃহবন্দি ফেরেনি । এবার পথচলতি মানুষকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে সোদপুর নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সদস্যরা ।
তারা সোদপুর নাটাগড় কদমতলা বাজারের রাস্তার ওপর করোনা’র ছবি এঁকে, করোনার হাত থেকে কিভাবে নিজেকে বাঁচানো যায়, সাবান দিয়ে হাত ধোয়া, বাড়ির বাইরে কম বেরোনো এইসব চিত্র রাস্তায় একে মানুষকে বোঝাবার চেষ্টা করছে । ঘোলা থানার পুলিশের সহযোগীতায় ক্লাব সদস্যরা মানুষকে সচেতন করতে চাইছেন । তবো চিত্র অঙ্কন শিল্পীরা জানাছেন এই ছবি দেখার পর হয়তো মানুষের চেতনা বাড়বে ।
