


নোভেল করোনা ভাইরাস সক্রমণ ঠেকাতে লকডাউনের পথে হেঁটেছে কেন্দ্র সরকার ইতিমধ্যে প্রত্যেক রাজ্যকে জরুরি পরিষেবা বাদে সমস্ত বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র I যার ফলে দিন আনা মানুষ থেকে দরিদ্র মানুষ তাদের কপালে ফুটে উঠেছে চিন্তার ভাজ দুমুঠো অন্যের জোগাড় তাদের কাছে এখন অমূল্য, আর সমাজে এই ধরণের মানুষ গুলোর পাশে এসে দাঁড়ালো খড়দহ থানার পুলিশ আধিকারিকরা, রাতে অসহায় ফুটপাতবাসী মানুষকে খাবারের প্যাকেট পৌঁছে দিলেন মানবিক পুলিশ কর্মী বন্ধুরা I এর পাশাপাশি খড়দহ গান্ধী প্রেম নিবাসে ২৫০ জন দুস্থ গরিব রোগীদের দুপুরের আহারের ব্যবস্থা করলেন খরদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুজিত ভট্টাচার্য মহাশয় I খরদা থানার পুলিসকর্মীর এই মানবিক রূপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ I

