

লকডাউনের ফলে সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষজন ভুগছে খাদ্যাভাবে। সেই দিকে নজর রেখেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের, সোদপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে পিছিয়ে পড়া সমস্ত মানুষ জনের খাবার বন্দোবস্ত করলেন। এদিন ডিসি ট্রাফিক বিশ্বজিৎ মাহাতোর উপস্থিতিতে আগরপাড়া বি. টি রোড অঞ্চলের মানুষ জনের হাতে তুলে দেওয়া হল মাক্স ও স্যানিটাইজার। এরপরে অঞ্চলের সমস্ত মানুষ জনের হাতে তুলে দিলেন দুপুরের আহার। পুলিশ প্রশাসনের এই মানবিক রূপ দেখে খুশি সকলেই।
