Breaking News

কালোবাজারি আটকাতে নজরদারি চালানো হলো, ব্যারাকপুর তালপুকুর বাজারে……

0 126
PostBodyTop

উত্তর 24 পরগনা ব্যারাকপুর সাব ডিভিশনে, কালোবাজারি আটকাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নজরদারি চালানো হলো, ব্যারাকপুর তালপুকুর বাজারে বাজার ব্যবসায়ী সমিতির তরফ থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে তালপুকুর বাজারে দোকানদারদের কাছে গিয়ে আবেদন করা হয় তারা যেন দামের অতিরিক্ত না নেন কোন গ্রাহকের কাছ থেকে এবং গ্রাহকদের কাছে অনুরোধ করা হয় তারা যেন অযথা আতঙ্কিত না হয় I বাজারে চাহিদা অনুযায়ী খাদ্য সামগ্রী সরবরাহ রয়েছে এবং রবিবার দিন বাজার প্রতিদিনের মতোই খোলা থাকবে ।
অপরদিকে তালপুকুর এলাকার সূর্য সংঘ ক্লাবের তরফ থেকে মাইকিং করে দোকানদার এবং গ্রাহকদের কাছে কোন রকম গুজব ছড়াতে নিষেধ করা হচ্ছে এবং বাজারে অতিরিক্ত দামে কোন জিনিস বিক্রি করতে কিংবা কিনতে বারণ করা হচ্ছে যদি কেউ কোনো রকম গুজব ছড়ায় তাহলে তাকে প্রশাসনের হাতে তুলে দেয়া হবে বলেও ঘোষণা করা হয় I মাইকিংয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্যারাকপুর এর বিভিন্ন বাজারে নজরদারি চালানো হচ্ছে বলে জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান তথা ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস I

PostBodyBottom