Breaking News

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে, অশোক নগর থানার গুমা চৌমাথায় যশোর রোডে পথচলতি মানুষদের মাস্ক পরিয়ে এবং হাত ধুয়ে সচেতনতা প্রচার অভিযান……

0 98
PostBodyTop

একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আজ সকাল থেকে অশোক নগর থানার গুমা চৌমাথায় যশোর রোডে পথচলতি মানুষদের মাস্ক পরিয়ে এবং হাত ধুয়ে সচেতন করলেন হাবরা অশোকনগর থানার দুই পুলিশ আধিকারিক অয়ন চক্রবর্তী ও গৌতম মিত্র। সকাল থেকেই এই সচেতনতা প্রচার অভিযান চলে এবং এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলা হয় বিদেশ থেকে কেউ এলেই তারা যেন নিজের ঘরের মধ্যে দুসপ্তাহ নজরবন্দী থাকেন। কোন রকম অসুস্থতা দেখা দিলে তৎক্ষণাৎ প্রশাসনের সাহায্য নেন এবং স্থানীয় হাসপাতালে যায়। এভাবে সতর্ক থাকলে করোনা মারণ ভাইরাসকে প্রতিরোধ করা যাবে। পাশাপাশি লিফলেট বিলি করা হয়।
অন্যদিকে অশোকনগর গোলবাজার এলাকায় স্থানীয় অগ্নিবীণা ক্লাবের মহিলারা সদস্যরা এদিন পথচলতি মানুষদের হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইয়ে দেয়। করোনা নিয়ে সচেতন করা হয় তাদের পাশাপাশি অযথা আতঙ্ক না ছড়াতে অনুরোধ করা হয়।

PostBodyBottom