


উত্তর 24 পরগনা বনগাঁ গোপালনগর এ করোনা আতঙ্ক কাটাতে মাক্স বিতরণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে I গোপালনগর হরিপদো ইন্সটিটিউটের পক্ষ থেকে আজ পরীক্ষার্থীদেরকে মাক্স বিতরণ করা হয়, মোট পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসেছে এই স্কুলে পরীক্ষার্থীদের সংখ্যা 216 I তাদের সকলের হাতে মাক্স তুলে দিলো স্কুল কর্তৃপক্ষ, কর্মরত থাকা পুলিশ কর্মীদের হাতেও মাক্স তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ I বৈরামপুর হাই স্কুল, অম্বিকাপুর ,ব্যাসপুর ,মানিক খোল ও সাতবাড়িয়া, এই পাঁচটি স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে মাক্স তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ I পরীক্ষার্থীদের হাতে মাক্স তুলে দেওয়ায় অভিভাবকেরাও খুব খুশি, অভিভাবকেরা ধন্যবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষকে এইভাবে ছাত্র-ছাত্রীদের সচেনতা করার জন্য I


