নোভেল করোনা ভাইরাস নিয়ে আরো করা পদক্ষেপ নিলো দক্ষিনেশ্বর মন্দির কতৃপক্ষ, মন্দির খোলা ও বন্ধের সময় নিয়ন্ত্রণ……



নোভেল করোনা ভাইরাস নিয়ে আরো করা পদক্ষেপ নিলো দক্ষিনেশ্বর মন্দির কতৃপক্ষ I ইতি মধ্যেই মন্দির কতৃপক্ষ ভক্তদের মন্দিরে প্রবেশ নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে, পাশাপাশি আজ সকাল থেকে মন্দির কতৃপক্ষ মন্দির বন্ধ ও খোলার সময় নিয়ন্ত্রন করে দিলো I
মন্দিরের সম্পাদক কুশল চৌধুরী একটি বিজ্ঞপ্তি দিয়ে জানান নোভেল করোনা ভাইরাস মহামারীর আকার নেওয়ায় সংক্রমণ প্রতিরোধের জন্য মন্দির দুপুর এক টার পরিবর্তে সকাল ১১:৩০ মিনিটে বন্ধ করে দেওয়া হবে, অপর দিকে বিকেলে মন্দির খোলা ও বন্ধের সময় নিয়ন্ত্রণ করে দুপুর ৩:৩০ মিনিটে খুলবে রাত ৮ টায় মন্দির বন্ধ করা হবে I তিনি আরো জানান যে বেশি সংখ্যায় ভক্তরা দেবালয় অবস্থান না করে, পরস্পরের সাথে 3 ফুট দূরত্ব বজায় রাখতে বলেন I দেবালয় পরিচ্ছন্নতা বজায় এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন I পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত দেবালয় এই নিয়ম বহাল থাকবে বলে জানান মন্দির সম্পাদক কুশল চৌধুরী I মন্দিরে আগত দর্শনার্থীরা জানান মায়ের কাছে তাদের প্রার্থনা করোনা ভাইরাসে থেকে দেশকে সুরক্ষা রাখে এবং মন্দির কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তারা মেনে নিচ্ছে কারণ এই করোনা ভাইরাসের সমস্যা রাজ্যব্যাপী নয় সারা ওয়াল্ড বাপি সমস্যা, তাই এই সিদ্ধান্তকে মানতে হবে I
