Breaking News

বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, অভিযোগ গোপাল নগর থানায়……

0 115
PostBodyTop

উত্তর 24 পরগনায় বারাসাত এ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শংকর চ্যাটার্জি বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করবার জন্য গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করল আকাইপুরের বাসিন্দা বিজেপির মহিলা কর্মী দিপালী দেব l বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি l হোয়াটসঅ্যাপ গ্রূপের সেই মন্তব্যের প্রিন্ট আউট নিয়ে থানায় অভিযোগ দায়ের করে ওই মহিলা কর্মী l অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ l

PostBodyBottom