Breaking News

ইন্দিরা গান্ধী পরিশোধিত জল প্রকল্পের নষ্ট হয়ে যাওয়া একটি প্ল্যান্ট নবরূপে চালু করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম……

0 100
PostBodyTop

ইন্দিরা গান্ধী পরিশোধিত জল প্রকল্পের নষ্ট হয়ে যাওয়া একটি প্ল্যান্ট নবরূপে চালু করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম। ২০০২ সালে সুব্রত মুখার্জ্জী মেয়র হওয়ার পর কলকাতার পুর নাগরিকদের পরিশোধিত জল পরিষেবা দেওয়ার লক্ষে পলতায় চালু করেছিলেন ইন্দিরা গান্ধী পরিশোধিত জল প্রকল্পের। সেই প্রকল্পে নতুন মেসিনের পাশাপাশি ছিলো বেশ কিছু বিট্রিশ আমলের মেসিনও। সেই পুরানো মেসিন গুলির মধ্যে একটি মেসিনে জল পরিশোধনের ক্ষমতা নষ্ট হয়ে যায়। সেই মেসিনটি পরিবর্তন করে নতুন আধুনিক মেসিন বসায় কলকাতা পুরসভা। সেই নতুন মেসিনের বৃহস্পতিবার উদ্বোধন করেন কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম। নতুন মেসিনের উদ্বোধন করে ফিরাদ হাকিম বলেন এই আধুনিক মেসিন চালু হওয়ায় কলকাতা বাসী উপকৃত হবেন। তিনি আরও বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে সেভ গঙ্গা প্রকল্প নেওয়া হয়েছে যার প্রচার আরও বাড়ানো হবে।

PostBodyBottom