

পানিহাটির সোদপুর ট্রাফিক মোড়ে বৃহস্পতিবার সকালে চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পানিহাটির মানুষ দীর্ঘদিন ধরে পুর পরিষেবা থেকে ব্যহত হবার কারণে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি I শাষক ও বিরোধী দলে রাজ্যে যারা যোগ্য সম্মান পাচ্ছেন না তাদের বিজেপিতে আসার জন্য আবেদন জানান। অপরদিকে গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি পানিহাটি পৌরসভার বিদায়ী বোর্ডের পৌরপ্রধান স্বপন ঘোষ I বিদায়ী পৌরপ্রধান স্বপন ঘোষ বলেন দিলীপ ঘোষের রাজনৌতিক অভিজ্ঞতা থাকতো তাহলে আজকে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনে এইভাবে পানিহাটিতে চায়ে পে চর্চা কর্মসূচি করতো না I পরীক্ষার্থীদের সমর্থনে পরীক্ষার্থীদের কথা ভেবে কোন রাজনৈতিক দল এ ধরনের কর্মসূচি নিত না বলে ওনার মনে হয় I উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে এই ধরনের কর্মসূচি করায় দিলীপ ঘোষ কে ধিক্কার জানান বিদায়ী পৌরপ্রধান I প্রশাসনকে ব্যবস্থা নেবার নির্দেশ দেন I
