


দেশে লকডাউনের পর থেকেই করোনা ভাইরাস সংক্রমণের মোকাবেলায় এগিয়ে এসেছে পুলিশ প্রশাসন । বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের মঙ্গল কামনায় সদা সচেষ্ট ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সমস্ত বিভাগ । মানুষকে সচেতন করতে অনেক রকম পন্থা অবলম্বন করেছে পুলিশ প্রশাসন ।
এদিন সোদপুর লাইন বাজার অঞ্চলের বাজার বন্ধ করে সে বাজারে টি তুলে আনা হলো সোদপুর স্টেশন রোডে, যাতে মানুষ কোন জিনিস ক্রয় করতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সক্ষম হন। একই সঙ্গে সোদপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে মাইকিং করে সচেতন করা হচ্ছে বাজারে আসা সমস্ত ক্রেতা সাধারণকে । একই সাথে দেখা গেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে লিফলেটের মধ্য দিয়ে পথ চলতে সাধারণ মানুষ কেউ সচেতন করছে পুলিশকর্মীরা ।
