


পানিহাটি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের করোনা আক্রান্তের বাড়িতে সরেজমিনে তদন্ত আসেন জেলাশাসক চৈতালি চক্রবর্তী । সাথে ছিলেন ব্যারাকপুরে মহকুমাশাসক আব্দুল কালাম আজাদ ইসলাম, ব্যারাকপুরের নগরপাল মনোজ ভার্মা সহ পানিহাটি পৌরসভা আধিকারিক গন । আক্রান্তের বাড়িসহ অঞ্চলে সরেজমিনে তদন্ত করেন জেলাশাসক । এরপর পানিহাটি পৌরসভার স্বাস্থ্য আধিকারিক অনির্বাণ ভট্টাচার্য জানালেন মহকুমার শাসক নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয় । সরকারি সমস্ত নির্দেশ যাতে মেনে চলেন সেই বার্তাই মানুষকে পৌঁছে দিতে হবে ।
