Breaking News

লকডাউনে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা সর্বত্র লড়াই করছেন সেই পুলিশ কর্মীদের সুরক্ষার জন্য মাস্ক, পি পি কিট, স্যানিটাইজার, গ্লাভস দিলেন ব্যবসায়ী কমল দাস……

0 405
PostBodyTop

করোনা মোকাবিলায় গোটা দেশ জুড়ে চলছে লকডাউন । আর এই লকডাউন কে সফল করতে সর্বদা সর্বত্র যারা নজরদারি চালাচ্ছেন সেই পুলিশ কর্মীরা যাতে সুরক্ষিত থাকে তাদের প্রয়োজনীয় সামগ্রিক দিলেন ব্যবসায়ী কমল দাস । লকডাউনে শুরু থেকে তিনি প্রতিদিন দুশো থেকে তিনশো পরিবার কে নিত্য প্রয়োজনীয় জিনিস দিচ্ছেন । কিন্তু তিনি দেখেছেন এই লকডাউনের নিজেদের পরিবারের কথা ভুলে নিজেদের জীবনের ঝুঁকির কথা ভুলে চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছেন পুলিশ কর্মীরা । তাই এই পুলিশ কর্মীরা যাতে নিরাপদে থাকতে পারেন তারজন্য বারাকপুরের পুলিশ কমিশনাররেটের কমিশনার মনোজ ভার্মার হাতে ১৫ টি পি পি কিট ৫০০০ মাস্ক ১০০ লিটার হ্যান্ড স্যানিটাইজার ৫০০ হ্যান্ড গ্লাভস তুলে দেন ব্যবসায়ী কমল দাস । পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন সরকারের তরফ থেকে আমরা প্রচুর এই জিনিস সাহায্য পেয়েছি কিন্তু এই জিনিষের এই সময় প্রচুর দরকার । তাই এই রকম সাহায্য পেয়ে আমাদের আরও কাজ করতে সুবিধা হবে । অন্যদিকে ব্যবসায়ী কমল দাস বলেন এই করোনা ভাইরাস মোকাবিলায় যে জিনিষ গুলি খুবই প্রয়োজন মাস্ক গ্লাভস স্যানিটাইজার পি পি কিট এই সব জিনিস গুলি থেকে ১৮ শতাংশ জি এস টি কমালে আরও বেশী করে মানুষের পাশে দাঁড়াতে পারবো ।

PostBodyBottom