Breaking News

জীবনে প্রথম পরীক্ষায় একশ শতাংশ সফল হওয়ার পর দ্বিতীয় পরীক্ষায় সফল হওয়ার লক্ষ্যে ময়দানের যুব তারকা শেখ সাহিল……

0 185
PostBodyTop

জীবনের প্রথম পরীক্ষায় একশ শতাংশ সফল হবার পর দ্বিতীয় পরীক্ষায় সফল হবার লক্ষ নিয়ে পরীক্ষা দেওয়া শুরু করল ময়দানের যুব তারকা শেখ সাহিল। জীবনে প্রথম আই লিগ খেলতে নেমে চার ম্যাচ বাকী থাকতেই ভারত সেরা হয়েছে সাহিল। ভারত সেরা মোহনবাগান দলে প্রথম একাদশে নিয়মিত খেলয়াড়। মোহনবাগানের ভারত সেরা হবার পিছনে বাংলার এই ফুটবলারের অবদান অনস্বীকার্য। সেই শেখ সাহিল বৃহস্পতিবার বারাকপুর নোনাচন্দন পুকুর উমাশষী হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলো। বাংলা পরীক্ষা শেষে সাহিল জানায় তার পরীক্ষা ভালো হয়েছে। তবে রবিবাসরীয় ডার্বি নিয়ে কোনোও মন্তব্য করতে চায়নি সাহিল। সাহিল ভারতসেরা হবার পাশাপাশি উচ্চ মাধ্যমিকে ও ভালো ফল করবে বলে জানান তার স্কুলের শিক্ষক বিশ্বনাথ কর্মকার।

 

PostBodyBottom