
গতকাল রাতে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার কাজলা মোড় এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে হাবড়া কামারথুবা এলাকায় দোল উপলক্ষে বেড়াতে এসেছিল মঙ্গলবার সন্ধ্যায় বাইকে করে বাড়ি ফিরছিল একটি পরিবার। বাড়ি গোপালনগর থানার চৌবেড়িয়া এলাকায়।
স্থানীয় মানুষের বক্তব্য হাবড়া- নগরুখরা রোডের কাজলা মোড় এলাকায় অশোকনগর থানার পুলিশ বাইক চেকিং করছিল সে সময় একটি বাইকে করে এক পৌর দম্পতি আর তার ছেলে তিনজন নগরুখরা দিকে যাচ্ছিলেন বাইকে। সে সময় পুলিশ গার্ডরেল দিয়ে গাড়ি থামাতে গেলে বাইক সজোরে ব্রেক করতেই গাড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয় এক পৌর ও তার স্ত্রী। সাথে সাথে অশোকনগর থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাপস চক্রবতী ৫৫ মৃত বলে ঘোষণা করে পূর্নিমা চক্রবতী ৫০ আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে এবং ছেলে রিপন চক্রবতীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তার ওপর গাছের গুড়ি এবং গার্ডরেল দিয়ে প্রায় দুঘন্টা অবরোধ করে। পরবর্তীতে অশোকনগর থানার বিশাল পুলিশ-বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে পুলিশ সুত্রে জানা গেছে পুলিশ ওই রোডে গাড়ি চেকিং করছিল সে সময় তড়িঘড়ি করে পালাতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি মারুতি গাড়িতে ধাক্কা মারে বাইক। কারোর মাথায় হেলমেট ছিলনা।

