
খাদিমুল ইসলাম শিলিগুড়ি:-
জানালা দিয়ে লাঠি ঢুকিয়ে দরজার ছিটকিনি খুলে নগদ সহ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল। এমন ঘটনায় হতবম্ব স্থানীয় থেকে পুলিশ প্রশাসন। তবে দির্ঘসময় ধরে এত বড় চুরির ঘটনা দুস্কৃতিরা ঘটালেও বিন্দুমাত্র টের পায়নি বাড়ির সদস্যরা। পরিবারের সদস্যদের সন্দেহ কোন নেশাজাতীয় স্প্রে করেই এমন কর্মকাণ্ড ঘটিয়েছে দুস্কৃতিরা।
মঙ্গলবার রাত্রে এমনই ঘটনা ঘটলো শিলিগুড়ি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকায়। পরিবারের সদস্য অশীত মালাকার জানান, প্রতিদিনের ন্যায় জানালা খোলা রেখেই সকলে ঘুমাচ্ছিল পরিবারের সদস্যরা, আর সেই সুযোগ নিয়ে জানালা দিয়ে কিছু ঢুকিয়ে দরজা খুলে দুস্কৃতিরা ঘরে ঢুকে ৮০হাজার টাকা নগদ সহ লক্ষাধিক টাকার সোনার অলংকার চুরি করে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে তাদের বিষয়টি নজরে এলে খবর দেন পুলিশকে। এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার খবর পেয়ে পৌছান ওয়ার্ড কাউন্সিলর বিমান তপাদার। তবে পরিবারের অভিযোগ, ওই এলাকায় ক্রমশই অসামাজিক কার্যকলাপ বেরে চলছে।তারা বিষয়টি প্রশাসনের নজরে আনার চেষ্টা করেন।
