Breaking News

বাদ্যযন্ত্র থেকে তেরঙ্গা, সাধারণতন্ত্র দিবসে গুগল ডুডলে রাজধানীর প্যারেডের চিত্র……

0 174
PostBodyTop

আজ দিনভর গুগল ডুডলেতে থাকবে সাধারণতন্ত্র দিবস উদযাপনের ছবি। চলতি বছরে রাজধানী দিল্লির বিশেষ প্যারেডের বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হল গুগল ডুডলে। ৭৩তম সাধারণতন্ত্র দিবসে গুগল ই সার্চ ইঞ্জিনের ডুডলে প্যারেডের এই চিত্র দেখে, স্বাভাবিকভাবেই গর্বিত আপামর ভারতবাসী। সাধারণতন্ত্র দিবসের প্রাককালেই বদলে গিয়েছে গুগল ডুডল। তেরঙা থেকে বাদ্যযন্ত্র, হাতি, ঘোড়া, সারমেয় এবং উট, সেক্সোফোন, সাদা পায়রা সবটা ফুটিয়ে তোলা হয়েছে সেখানে। বিশেষ রঙে রঙিন আজ গুগল ডুডল। রাজধানীর রাজপথে ঠিক যেভাবে এই বিশেষ দিনটি উদযাপিত হয়, তার একটি রূপ ফুটিয়ে তোলা হয়েছে গুগল ই সার্চ ইঞ্জিনে। তবে এই প্রথম নয়। ৭২ তম সাধারণতন্ত্র দিবসেও গুগল ডুডলেতে ফুটে উঠেছিল অতুলপ্রসাদ সেনের লেখা কবিতার লাইন। হোলি, স্বাধীনতা দিবস, দিওয়ালি, গান্ধীজয়ন্তীর মতো বিশেষ দিনগুলোতে গুগল ইন্ডিয়ার পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। তাছাড়াও দেশের বিখ্যাত ব্যক্তিদের জন্মদিনেও বিশেষ সম্মান জানানো হয় গুগল ডুডলের মাধ্যমে।

PostBodyBottom