
সারাবছরই মানুষের জন্য কাজ করে যান ব্যারাকপুর এর কয়েকটি ক্লাব সংগঠন তার মধ্যে অন্যতম ব্যারাকপুর জিমনেশিয়াম ক্লাব এবং ব্যারাকপুর তালপুকুর বারোয়ারি শ্রীশ্রী দূর্গোপূজো লক্ষ্মী পুজো কমিটি ক্লাবের সদস্যরা I সারাবছর প্রতিদিনই সামাজিক মূলক কাজ কর্মের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখেন, ঠিক গত দু’বছর ধরে কোভিদ এর মধ্যে ক্লাবের সদস্যদের কার্যকলাপ ছিল কুর্নিশ জানানোর মতো I
তারা নিজেদের কথা না ভেবে সমাজের কথা ভেবে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে গিয়েছিলেন, কোভিদ এর প্রথম ঢেউ থেকে শুরু করে দ্বিতীয় ঢেউও সর্বদাই সচেতন বার্তা দিয়ে গেছেন এবং ক্লাবের সদস্যরা কখনো কারো বাড়িতে খাবার পৌঁছে দেওয়া আবার কখনো ঔষধ পৌঁছে দেওয়া এরইমধ্যে কখনো কার বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া সর্বদাই তারা মানুষের জন্যই কাজ করে গেছেন I ঠিক তেমনই কোভিড এর তৃতীয় ঢেউয়ে থেমে থাকেননি ব্যারাকপুর জিমনেশিয়াম ক্লাব এবং ব্যারাকপুর তালপুকুর বারোয়ারি শ্রীশ্রী দূর্গোপূজো লক্ষ্মী পুজো কমিটি ক্লাবের সদস্যরা I
রবিবাসরীয় সকালে এই দুই ক্লাবের সদস্যদের দেখা গেল রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করতে I ক্লাব সদস্যরা ব্যারাকপুরে অন্যতম ব্যস্ত তালপুকুর বাজারে এবং রাস্তায় মানুষকে মাক্স এবং সার্জিক্যাল ক্যাপ পরিয়ে সচেতন করলেন I যখন চিকিৎসকেরা বারবার বলছেন মাক্স পড়তে স্যানিটাইজ করতে এর পরও মানুষ অসচেতন, ব্যারাকপুরের এই দুই অন্যতম ক্লাব সদস্যদের সচেতন বার্তা আদৌ কি সাধারণ মানুষকে সচেতন করবেন এটাই প্রশ্ন থেকে গেল ? ক্লাব সদস্যদের এই ধরনের সচেতন মূলক কার্যকলাপের জন্য কুর্নিশ জানাই আমরাও I
