Breaking News

পুরো মজুরি না পেয়ে বিক্ষোভ দেখালো, সুইগি নামে একটি ফুড ডেলিভারি সংস্থার কর্মীরা……

0 243
PostBodyTop

সারাদিন কাজ করেও পুরো মজুরি না পেয়ে বিক্ষোভ দেখালো ডেলিভারি কর্মীরা। সুইগি নামে একটি ফুড ডেলিভারি সংস্থার কর্মীরা সারাদিন কাজ করছে। লকডাউনের পর বেড়েছে ডেলিভারির সংখ্যা। মানুষ রেষ্টুরেন্টে বসে খাবার খাওয়ার থেকে হোম ডেলিভারির দিকেই বেশী প্রাধান্য দিচ্ছে। তাই ডেলভারীর সংখ্যা বাড়ায় বেড়েছে তেলের খরচ। কিন্তু বর্তমানে কোম্পানি যা মাইনে দিচ্ছে তাতে তেলের খরচ উঠছে না। তাই বৃহস্পতিবার সোদপুর ঘোলায় বিক্ষোভ দেখায় ঐ সংস্থার কর্মীরা। তাদের বক্তব্য কোম্পানি তাদের বসিয়ে নতুন ছেলে নেবার পরিকল্পনা করছে। নতুন ছেলেদের কাজে নিলে তাদের কাজ করতে দেবে না বলে হুমকি দিয়েছে আন্দোলনে সামিল ফুড ডেলিভারির কর্মীরা।

 

 

PostBodyBottom