Breaking News

মেসির ত্রেত্রিশ তম জন্মদিন পালন করলো মেসির ছবি দেওয়া ত্রেত্রিশ পাউন্ডের কেক কেটে, ইছাপুর নবাবগঞ্জের চা বিক্রেতা শিব শঙ্কর পাত্র……

0 378
PostBodyTop

টানা লকডাউনের জেরে প্রায় আড়াই মাস দোকান বন্ধ ছিলো। আনলক ওয়ানে  দোকান খোলার পর দিনরাত এক করে খুব খেটে পয়সা জমিয়ে মেসির ত্রেত্রিশ তম জন্মদিন পালন করলেন ইছাপুর নবাবগঞ্জের চা বিক্রেতা শিব শঙ্কর পাত্র। নিজের বাড়ির তলায় ছোটো একটি চায়ের দোকান। চায়ের দোকানী শিব শঙ্কর পাত্র এলাকায় শিবে নামে পরিচিত। তবে তার আরও একটা পরিচয় আছে সে মেসি পাগল। ১৯৮৬ সালে মারাদোনার খেলা দেখে আর্জিণ্টিনার ভক্ত হয়ে যায়। তারপর ছোটো চায়ের দোকান চালিয়ে তৈরী করে আর্জিণ্টিনা ফ্যানস্ ক্লাব। নিজের বাড়ি রঙ করে আর্জিণ্টিনার পতাকা নীল সাদা রঙে। মারাদোনার পর মেসির ফুটবল জাদুতে পাগল হয়ে মেসি ভক্ত হয়ে পরে। এরপর থেকে প্রতি বছর নিজের বাড়ির সামনে মহাসমারোহে পালন করে মেসির জন্মদিন। এবছরও ঘটল না তার ব্যতিক্রম। মেসির ত্রেত্রিশ তম জন্মদিন পালন করলো মেসির ছবি দেওয়া ত্রেত্রিশ পাউন্ডের কেক কেটে। শুধু কেক নয় বাঙালির জন্মদিনের মতো পঞ্চব্যঞ্জন দিয়ে পালন হয় মেসির জন্মদিন। ভাত ডাল পাঁচ ভাজা মাছ মাংস পায়েস সবই দেওয়া হয় মেসিকে। কেক কেটে পায়েস খাইয়ে মেসির জন্মদিন পালন করে শিবে। মেসি পাগল স্বামীর জন্য সাত সকালে ঘুম থেকে উঠে পায়েস সহ সব রকম রান্না হাঁসি মুখে করেন শিবের স্ত্রী স্বপ্না পাত্র। মেসির জন্মদিন পালন নিয়ে বলতে গিয়ে শিবের চোখ ছলছল করে ওঠে সে বলে লকডাউনে টানা দোকান বন্ধ ছিলো। মাত্র দিন কুড়ি হলো দোকান খুলেছি। কিভাবে মেসির জন্মদিন পালন করবো তা নিয়ে চিন্তায় ছিলাম অবশেষে দিনরাত এক করে সাড়ে সাত হাজার টাকা দিয়ে কেক কিনে জন্মদিন পালন করতে পেরে দারুণ খুশী। মেসির জন্মদিনে শিবের ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা মেসি সব ট্রফি জিতলেও এখনো বিশ্বকাপ জেতা হয়নি তাই ২০২২ সালে বিশ্বকাপ জিতুক মেসি। অপরদিকে শিবের মেয়ে নেহা পাত্র জানায় করোনার জন্য প্রত্যেক বাচ্চার হাতে তুলে দেওয়া হয়েছে মাস্ক ও স্যানিটাইজার I

 

PostBodyBottom