


করোনার জেরে রাম নবমীর উৎসব বন্ধ বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে । গোটা দেশ জুড়ে চলছে লকডাউন । সামাজিক দুরত্ব বজায় রাখতে বন্ধ সব ধর্মীয় অনুষ্ঠান । সরকারী এই নির্দেশ মেনে রাম নবমীর উৎসব বন্ধ করে দিল বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন । দীর্ঘ চৌত্রিশ বছর ধরে বারাকপুর মিশনে মহা ধুমধামের সাথে পালিত হয় রাম নবমী উৎসব । কিন্তু এই বছর বারাকপুর মিশনে ৮১ নম্বরে রাম নবমী উপলক্ষ্যে রামের পুজো যজ্ঞ হলেও বন্ধ করে দেওয়া হয়েছে উৎসব । শুধু মাত্র পুজোর নিয়ম মেনে একজন মহারাজ পুজো করছেন। আর পুরো মিশন রয়েছে ফাঁকা । নেই কোনোও ভক্ত নেই কোনও মানুষের সমাগম । বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যারূপা নন্দ মহারাজ বলেন প্রতি বছর এই রাম নবমী উপলক্ষ্যে কয়েক হাজার ভক্তের সমাগম হয় । প্রসাদ গ্রহন করেন তিন থেকে চার হাজার মানুষ । কিন্তু এই বছর করোনার কারণে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য শুধু পুজোর আয়োজন করা হয়েছে । বন্ধ করে দেওয়া হয়েছে উৎসব । তাই একজন ভক্ত ও নেই মিশনে । ফাঁকা মন্দিরে একা রামের পুজো করতে ব্যস্ত মহারাজ । জনমানব হীন মিশনের এই চিত্র মন খারাপ করলেও করোনার যুদ্ধে জেতার জন্য এই মন কষ্ট পাওয়ার চিত্র মেনে নিয়েছেন মিশনের সকল কতৃপক্ষ ।
