

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রক্তদান শিবির অনুষ্ঠিত করল বারাকপুর পুলিশ কমিশনাররেট । প্রতিবছর গরমের শুরুতে এমনিতেই ব্ল্যাড ব্যাঙ্ক গুলিতে দেখা দেয় রক্ত সংঙ্কট । তার উপর এই বছর করোনা ভাইরাসের কারণে গোটা দেশের সাথে বাংলাতে ও চলছে লকডাউন । আর এই কারণে বাতিল হয়ে গেছে বহু রক্তদান শিবির । আর এই কারণেই চরম রক্ত সংঙ্কটের মুখে পড়েছে সরকারী ব্ল্যাড ব্যাঙ্ক গুলি । আর এরজন্য চরম অসুবিধার সন্মুখীন হতে হচ্ছে থ্যালাসেমিয়া সহ বিভিন্ন রোগীদের ।

এই রক্ত সংঙ্কট দূর করতে পুলিশ প্রশাসনকে দুরত্ব বজায় রেখে রক্তদান শিবির করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বুধবার বারাকপুর পুলিশ কমিশনাররেটের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । বারাকপুর গোয়েন্দা দফতরের অফিসে পুলিশ কমিশনার আয়োজিত এই রক্তদান শিবিরে টিটাগড় থানা ও বারাকপুর পুলিশ লাইনের চল্লিশ জন পুলিশ রক্ত দেন । পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য দফতরের নিয়ম মেনে কমিশনাররেটের পক্ষ থেকে বি এন বোস মহকুমা হসপিটাল কে সব থানার পক্ষ থেকে রক্ত দেওয়া হবে বলে তিনি জানান । এই রক্তদান শিবিরের ফলে পুরোপুরি না হলেও আংশিক চাহিদা মিটবে বলে জানিয়েছেন বি এন বোস মহকুমা হসপিটালের সুপার ডাঃ সুদীপ্ত ভট্ট্যাচার্য্য ।
