Breaking News

বরাহনগরে করোনা আক্রান্ত বৃদ্ধর পরিবার সহ মোট ২৪ জনকে করেন্টাইনে পাঠানো হল……

0 122
PostBodyTop

বরাহনগরে নোভেল করোনা আক্রান্ত বৃদ্ধর পরিবারের লোক সহ মোট ২৪ জনকে সোমবার করেন্টাইনে পাঠানো হল । এরমধ্যে পরিবারের লোক সহ যে ব্যাক্তি এই আক্রান্ত বৃদ্ধর রক্ত পরীক্ষা করেছিলেন তাকে এবং তার ১১ বছরের মেয়েকেও পাঠানো হয় করেন্টাইনে । প্রশাসন সূত্রে জানা গেছে ২o জনকে রাজারহাট ও বাকি চারজনকে বাঙুর হসপিটালে পাঠানো হয়েছে । বরাহনগর নিয়োগী পাড়ার বাসিন্দা ৬৬ বছরের ঐ বৃদ্ধের শরীরে করোনা পজেটিভ হবার পরই নড়েচড়ে বসে প্রশাসন । শুধু ঐ বৃদ্ধের পরিবার নয় ঐ বৃদ্ধের কিছু পরিচিতি লোক যাদের সঙ্গে ওই করোনা আক্রন্ত মেলামেশা করেছিল তাদের চিহ্নিত করে সকলকেই করেন্টাইনে পাঠায় প্রশাসন । প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ায় খুশী এলাকার মানুষ ।

PostBodyBottom