Breaking News

বারাকপুর শিল্পাঞ্চলে সর্বত্রই জনতা কারফিউতে শুনশান……

0 151
PostBodyTop

জনতা কারফিউ তে কার্যত শুনশান চেহারা ব্যারাকপুরে সর্বত্রই I বারাকপুর, বরাহনগর, কামারহাটি, পানিহাটি, খড়দহ, ঘোলা, সোদপুর, ডানলপ বি টি রোড সর্বত্রই জনতা কারফিউ তে শুনশান হয়ে গিয়েছে I জনতা কারফিউর ফলে বন্ধ ছিল দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ারও I

সরকারি বেসরকারি যানবাহন দোকান বাজার সবকিছুই জনতার কারফিউ তে সীমাবদ্ধ হয়ে গিয়েছে, খুব প্রয়োজন ছাড়া এদিন কেউই বাইরে পা রাখেননি I একদিনের জন্য নয়, এই জনতা কারফিউ আরো কয়েকদিন হলে খুব ভালো হবে বলে জানান পথ চলতি সাধারণ মানুষ I যাতে করে মহামারি আকার নেওয়া করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষ প্রাণে বেঁচে যান I

 

PostBodyBottom