
গোপন সূত্রে র খবর পেয়ে ও অভিযান চালিয়ে এবার আন্ত রাজ্য অস্ত্র পাচারকারী কে গ্রেপ্তার করলো উত্তর চব্বিশ পরগনার অশোক নগর থানার পুলিশ । আজ সকালে স্থানীয় কাওসা মসজিদপাড়া এলাকা থেকে বাপি মন্ডল ওরফে ভাদু নামের ওই অস্ত্র পাচারকারী কে গ্রেপ্তার করা হয় ।
ধৃতের কাছ থেকে 5 টি আগ্নেয়াস্ত্র ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে । এ বিষয়ে বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে আছে তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি ধৃতকে আদালত এ পেশ করে সাত দিনের নিজস্ব হেফাজত চাইবে পুলিশ ।
