মধ্যমগ্রাম সোনার দোকানে ডাকাতি, পালানোর সময় দুষ্কৃতির হাত থেকে একটি ওয়ান শার্টার পড়ে যায়……


ভর দুপুরে মধ্যমগ্রাম শহরের প্রান কেন্দ্রে সোনার দোকানে ডাকাতি । সুত্রের খবর বিকাল ৪ টে নাগাদ পাঁচ যুবক স্বসস্ত্র অবস্থায় একটি সোনার দোকানে ঢুকে পড়ে। দোকানদার ডাকাতিতে বাধা দেয় এর্ব চিৎকার করতে থাকে। আশেপাশে লোক জড় হতে দেখে পরিস্থিতি বেগতিক বুঝে পালায় ডাকাতদল । পালানোর সময় গাড়িতে ধাক্কা খেয়ে এক দুষ্কৃতির হাত থেকে একটি ওয়ান শার্টার রাস্তায় পড়ে যায়। খবর পেয়ে বারাসাত পুলিশ সুপার ঘটনাস্থল আসে । সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতিদের সনাক্তকরণ চলছে । অস্ত্রটি পুলিশ উদ্ধার করেছে । ভর দুপুরে এই ঘটনায় একদিকে আইন শৃঙ্খলা নিয়ে যেমন প্রশ্ন উঠছে পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ।


