Breaking News

এবার হাইকোর্টের নির্দেশে পুলিশের পক্ষ থেকে বন্ধ হল উত্তর 24 পরগনার ঠাকুরনগরের বারুনী মেলা……

0 93
PostBodyTop

উত্তর 24 পরগনার, ঠাকুরনগরের বারুনী মেলা নিয়ে একটি মামলা হয়েছিল আগেই l আজ মামলার শুনানিতে বিচারক মেলা বন্ধ করবার নির্দেশ দেয় l এই কোর্টের নির্দেশ পেয়ে গাইঘাটা থানার পুলিশ মেলার দোকান মালিকদের দোকান খুলে নিয়ে যাবার জন্য নির্দেশ দেয় l পুলিশের নির্দেশ পাওয়ার পরই দোকানদাররা দোকান খুলতে শুরু করে l

ক্ষতির মুখে দোকানদাররা l মেলার খাজনা দেওয়া হলেও ফেরত পায়নি খাজনা l এ বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর জানিয়েছেন হাইকোর্টের নির্দেশ কে আমরা মান্যতা দিচ্ছি l করোনার জেরে মেলা বন্ধের ঘোষনা আমরা আগেই করেছিলাম l গরিব দোকানদারদের টাকা ফেরত দেওয়া হোক বলে দাবি করেন মমতা ঠাকুর l যদিও শান্তনু ঠাকুর গোষ্ঠীর কে কোন বক্তব্য পাওয়া যায়নি l তারা জানিয়েছেন কোর্ট পেপার পাওয়ার পরেই আমাদের যা বলার বলব l

PostBodyBottom