Breaking News

কামারহাটি পৌরসভার অন্তর্গত দক্ষিণেশ্বর স্টেশন সংলগ্ন অঞ্চলে গেরুয়া মাস্ক দেওয়া নিয়ে রাজনৈতিক তরজা……

0 93
PostBodyTop

নোভেল করোনা নিয়ে সতর্ক রাজনৈতিকদলগুলি, বিজেপির পক্ষ থেকে দক্ষিণেশ্বর স্টেশন সংলগ্ন অঞ্চলে সাধারণ মানুষকে ও দক্ষিণেশ্বরে আশা ভক্তদের মধ্যে বিজেপি নেতা রাজু ব্যানার্জি পথচলতি মানুষকে মাস্ক পরিয়ে দেন এর পাশাপাশি স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে দেওয়া হয় I উপস্থিত ছিলেন বিজেপির উত্তর উত্তর শহরতলীর সভাপতি কিশোর কর I

এই গেরুয়া মাস্ক দেওয়া নিয়ে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা বলেন, তারা এটা একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজনৈতিক প্রচার করছে, আমি মনে করি এই সময়ে রাজনীতি করার কোন মূল্য নেই, রাজনীতি করার কোন জায়গা নেই I মানুষকে সচেতন করতে হবে,সরকারের পক্ষ থেকে এবং স্বাস্থ্যদপ্তরে পক্ষ থেকে যা নির্দেশ দিচ্ছে সেটাকেই পালন করা হবে প্রধান কাজ I

পাল্টা বিজেপি নেতা রাজু ব্যানার্জি বলেন, করোনা ভাইরাস এ আবার গেরুয়া, সবুজ, লাল কিছু আছে নাকি এটা তৃণমূল করে, আমরা মানুষের সাহায্যার্থে নেমেছি মানুষকে সচেতন করতে রাস্তায় নেমেছি,
ভয় পাওয়ার কিছু নেই I সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন সাবধানে থাকুন, সাবধানতা অবলম্বন করলে করোনা ভাইরাস ছুঁতে পারবে না I

স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে দেওয়া এবং মাস্ক বিলি ঘিরে সাধারণ মানুষের মধ্যে দারুন উৎসাহ লক্ষ্য করা যায়, দক্ষিণেশ্বর স্টেশন সংলগ্ন অঞ্চলে I

PostBodyBottom