


শিয়ালদহ মেন লাইনে নৈহাটি স্টেশনে ৪ নম্বর প্লাটফর্মে ওয়াইফাই এর উপরে লাগানো সোলার সিস্টেমে আগুন। রাত এগারোটা নাগাদ হঠাৎই আগুন দেখতে পায় এলাকার ব্যবসায়ীরা। সাথে সাথে খবর দেওয়া হয় স্টেশন মাস্টারের ঘরে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি থেকে আগুন লাগলো তা এখনও পর্যন্ত জানা যায়নি।
