Breaking News

শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেলো টিটাগড় এম্প্যায়ার জুটমিল, কর্মহীন হয়ে পড়লেন আড়াই হাজার শ্রমিক……

0 100
PostBodyTop

উত্তর 24 পরগনা ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হয়ে গেল টিটাগর এম্প্যায়ার জুট মিল I পুরানো মেসিন বদলে আধুনিক মেসিন লাগানো ই এস আই এর টাকা জমা না দেওয়া ও শ্রমিকদের ন্যায্য মজুরির দাবীতে দীর্ঘদিন ধরে মালিক পক্ষের সাথে মত পার্থক্য চলছিল এম্প্যায়ার জু্ট মিলের শ্রমিকদের। সেই নিয়ে দুপক্ষের চরম অশান্তির জন্য বন্ধ হয়ে গিয়েছিলো জুটমিল। এরপর দুপক্ষের আলোচনার পর শনিবার থেকে ফের চালু হয় মিল।

 

কিন্তু মিল কতৃপক্ষ জানিয়ে দেয় যে ছজন শ্রমিক ঝামেলয় যুক্ত তারা কোনোও অবস্থায় কাজে যোগ দিতে পারবে না। কিন্তু শ্রমিকরা দাবী জানাতে থাকে ঐ ছজনকে কাজে ফিরিয়ে নিতে হবে। বিনা কারণে তাদের বসানো যাবে না। এরপর ঠিক হয় সোমবার আলোচনার মধ্যে দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো সোমবার বিকালে মিল কতৃপক্ষ মিলের ছটি শ্রমিক ইউনিয়ান টিটাগড় পৌরসভার পৌর প্রধান টিটাগড় থানার আই সি বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত হয় শ্রমিকদের সাথে আলোচনা করে মিলের মেসিন আধুনিকরণ করা হবে। এবং যে ছজন শ্রমিককে সাসপেন করা হয়েছে তারা এসে মিল কতৃপক্ষের কাছে ক্ষমা চাইবে এবং কাজে যোগ দেবে। এই সিদ্ধান্তের কথা নোটিস দিয়ে শ্রমিকদের জানিয়ে দেওয়ার কথা বলা হয়। সেই মতো মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে আসে। এবং তারা দেখতে পায় মিলকতৃপক্ষ সাসপেনশন অফ ওয়াকস্ এর নোটিস দিয়ে দিয়েছে।এরপরই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। মিল কতৃপক্ষের এই নোটিসের ফলে কর্মহীন হয়ে পড়ে আড়াই হাজার শ্রমিক।

PostBodyBottom